স্টাফ রিপোর্টার সাদি
০৫ ফেব্রুয়ারি
![]() |
| ছবি : জুলাই মঞ্চের দায়িত্ব পেলেন সিলেটের ফয়সল আহমদ |
অরাজনৈতিক সংগঠন জুলাই মঞ্চের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন সিলেটের ফয়সল আহমদ। জুলাই মঞ্চ–এর কেন্দ্রীয় আহ্বায়ক কাঠামোর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত ছাত্র প্রতিনিধি ওয়াসির আল মাসতুরকে মূখ্য সংগঠক করে আরো ১২ জনকে যুগ্ম মুখ্য সংগঠক করে এ আহবায়ক কমিটি করা হয়েছে।
জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদার ও সদস্য সচিব সাকিব হোসেন সাক্ষরিত প্রকাশিত নথী অনুযায়ী সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের ফয়সল আহমদ।
২ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার শাহাবাগে অবস্থিত জুলাই মঞ্চের অস্থায়ী কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।
নোটিশে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন দায়িত্বশীলদের নাম ও যোগাযোগের তথ্য উল্লেখ করা হয়েছে। জুলাই মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, নাগরিক সচেতনতা এবং দেশপ্রেমিক চেতনা জাগ্রত করাই তাদের মূল লক্ষ্য।
নতুন নেতৃত্ব কাঠামোর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা ।
কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে ফয়সল আহমদের দায়িত্ব গ্রহণকে সংগঠনের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংগঠনটির সিলেটের সংশ্লিষ্টরা। সিলেট অঞ্চলে তাঁর সক্রিয় সামাজিক ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতা কেন্দ্রীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন এ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

