স্টাফ রিপোর্টার সাদি
২১ জানুয়ারি
![]() |
| ছবি : সংগীত |
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলার মুখ্য সংগঠক তাকি হাসান, সিনিয়র সদস্য সচিব জামিল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাঈম আহমেদ, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার আহমেদ, সংগঠক শাহ নেওয়াজ শরীফসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ শিক্ষার্থী ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের সঠিক প্রতিফলন ঘটবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য গণভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় আগামী দিনগুলোতেও সিলেট জেলার বিভিন্ন উপজেলায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল হয়েছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

