সিলেটে ‘সৎ পথের পথিকরা’র শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

 স্টাফ রিপোর্টার সাদি 

১১ জানুয়ারি 

ছবি : 

সিলেটের প্রত্যন্ত এলাকায় সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে দুইজন অসহায় ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে একজনকে ঘর নির্মাণের জন্য এবং অপরজনকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগে সহযোগিতাকারী সকল দাতার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

দাতাবৃন্দ: আলহাজ্ব কাপ্তান সাহেব, আয়শা প্রিয়া, কাকলী, লিজা, আব্দুল্লাহ আল জাবিদ, রুবি দাস ও রোজিনা।

Post a Comment

0Comments

Post a Comment (0)