মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার সাদি
By -
0

স্টাফ রিপোর্টার সাদি

১১-০৩-২৬

ছবি: সুবিদবাজারে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।


মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের ইফতার ও দোয়া মাহফিল


মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সামাজিক ও মানবিক সংগঠন ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহমুদুল হাসান নাঈমের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাদিকুর রহমান তানভীরের পরিচালনায় ২০ রমজান (১০ মার্চ) সিলেট নগরীর সুবিদবাজারস্থ তাজমিলুল কুরআন মাদ্রাসা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মাওলানা জিয়াউর রহমান। 

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে দুবাইয়ে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফিজ ক্বারী হোসাইন আহমদ। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত ক্বারী হাফিজ জুবায়ের বিন আমিন।ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ওলিউর রহমান। 


উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র স্বেচ্ছাসেবী মুহিবুর রহমান শোয়াইব, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি ছালিম আহমদ খান, প্রয়াস তরঙ্গ কল্যানমূলক সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিক ওমর তানভীর, একতা অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট এর সিনিয়র সদস্য গোয়াইনঘাট শাখার পরিচালক ও গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুব আল মারুফ,সিলেট পলিটেকনিক শাখার পরিচালক গাজী শাহরিয়ার নাফিজ জয়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ শাখার সামরান আহমদ, কোম্পানীগঞ্জ শাখার আবু হামজার সাইফ।


শুরুতে কুরআন তিলাওয়াত করেন তাজমিলুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সিফাত। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0Comments

Post a Comment (0)